চাকরির জন্য আধুনিক সিভি ডিজাইন করার নিয়ম

 আমরা সবাই বর্তমানে ডিজিটাল যুগে বসবাস করছে। যার জন্য খুব সহজেই হাতের কাছে সবকিছু পেয়ে যাচ্ছি। তেমনি একটা হল সিভি বানানো, এবং তা ডিজাইন করে সুন্দরভাবে চাকরির জন্য প্রস্তুত করা। আমরা এখনোও অনেকেই জানিনা কিভাবে চাকরির জন্য সুন্দর ভাবে সিভি প্রস্তুত করব এবং তা ডিজাইন করব? আজকে মূলত তাদের জন্যই এই আর্টিকেলটি। বর্তমান যুগে সিভি ছাড়া মোটেও চলা সম্ভব না।

আধুনিক-চাকরির-জন্য-সুন্দর সিভি-ডিজাইন-করেন


আপনি যেখানেই ছোট বড় যাই চাকরি নেন না কেন আপনার দরকার হবে একটা সুন্দর সিভি। তাইতো কিভাবে সুন্দর করে সিভি তৈরি করা যায় এবং তা ডিজাইন করে চাকরির জন্য সঠিকভাবে প্রস্তুত করা যায় তা নিয়ে আমাদের এই আর্টিকেলটি প্রস্তুত করে হয়েছে। চলুন ঘুরে আসি আমাদের আর্টিকেল হতে।

পেজ সূচিপত্র: চাকরির জন্য আধুনিক  সিভি ডিজাইন করার নিয়ম 

চাকরির জন্য আধুনিক  সিভি ডিজাইন করার নিয়ম 

প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু সুন্দর তথ্য দিয়ে সিভি তৈরি করলেই হয় না, সেটিকে আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনেও উপস্থাপন করতে হয়। একজন কোম্পানির বা প্রতিষ্ঠানের মালিক সাধারণত খুব অল্প সময়ের মধ্যেই একটি সিভি দেখে থাকেন। তাই পরিষ্কার লেআউট, সুন্দর ফন্ট, পর্যাপ্ত ফাঁকা স্থান এবং ইউনিক ভাবে সাজানো তথ্য আপনার সিভিকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। একটি পরিপাটি ডিজাইন প্রথম দেখাতেই সুন্দর ধারণা তৈরি করে।

আধুনিক সিভি ডিজাইন বলতে অতিরিক্ত রঙ বা জটিল গ্রাফিক্স ব্যবহার করাকে বোঝায় না। বরং এমন একটি পেশাদার উপস্থাপনা বোঝায়, যেখানে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং অর্জনগুলো আলাদা আলাদা শিরোনামে সহজে খুঁজে পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী এক বা দুটি মার্জিত রঙ ব্যবহার করলে সিভি আরও আকর্ষণীয় দেখায় তবে সব সময় সৎ ও দায়িত্বপূর্ণ বজায় রাখা উচিত।

আরো পড়ুন: নতুনদের জন্য আধুনিক সিপি তৈরির সহজ কৌশল

মনে রাখতে হবে একটি সুন্দর সিভি ডিজাইন আপনার যোগ্যতার বিকল্প নয়, তবে সেই যোগ্যতাকে কার্যকরভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। চাকরির ধরন অনুযায়ী সিভির ডিজাইন ও তথ্য সামান্য পরিবর্তন করলে কোম্পানি বা প্রতিষ্ঠান বা যে নিয়োগের দায়িত্বে থাকে তাদের কাছে আপনার আবেদন আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে। তাই আধুনিক, পরিচ্ছন্ন এবং সহজে পড়া যায় এমন একটি সিভি তৈরি করার চেষ্টা করুন, যা আপনার পেশাদার ব্যক্তিত্বের সঠিক প্রতিফলন ঘটায়। আমি মনে করি আপনি একটি সুন্দরভাবে তথ্যসম্পন্ন করে সুন্দর ডিজাইন করে একটি সিভি তৈরি করুন তাহলে আপনার সফলতা প্রথমেই হবে।

সিভি কী এবং কেন প্রয়োজন

সিভি বা CV হলো একজন ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা, প্রশিক্ষণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের সংক্ষিপ্ত ও সাজানো উপস্থাপন। এটি এমন একটি প্রয়োজনীয় কাগজপত্র, যার মাধ্যমে একজন চাকরিপ্রার্থী নিজেকে নিয়োগ দেওয়ার দায়িত্বে যে থাকে তার কাছে পরিচয় করিয়ে দেন। একটি ভালো সিভি দেখে কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিক বা নিয়োগকর্তা খুব অল্প সময়ের মধ্যেই বুঝতে পারেন প্রার্থী নির্দিষ্ট পদের জন্য কতটা উপযুক্ত।

বর্তমান প্রতিযোগিতামূলক যুগে আধুনিক চাকরির জন্য সুন্দর সিভি ডিজাইন করুন। আপনি যতই যোগ্য বা দক্ষ হন না কেন, যদি আপনি যোগ্যতাগুলো সঠিকভাবে সিভিতে তুলে ধরতে না পারেন, তাহলে চাকুরির দরবারে পৌঁছানোর সুযোগ পাওয়া কঠিন হতে পারে। তাই সিভি শুধু একটি কাগজ নয়, বরং এটি আপনার ভালো থাকার পরিচয় এবং প্রথম চাকরির তৈরির গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেক ক্ষেত্রে একটি আকর্ষণীয় ও তথ্যসম্পন্ন সিভিই অন্য প্রার্থীদের থেকে আপনাকে আলাদা করে তুলতে পারে

শুধু চাকরির আবেদনেই নয় ভর্তি, স্কলারশিপের আবেদন, ইন্টার্নশিপ কিংবা বিভিন্ন পেশাগত সুযোগ পাওয়ার ক্ষেত্রেও সিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সিভি তৈরির সময় সঠিক তথ্য, পরিষ্কারভাবে লেখা এবং সহজ ভাষা ব্যবহার করা উচিত। একটি সুন্দর, নির্ভুল ও সুন্দর ডিজাইন করা সিভি আপনার আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি চূড়ান্ত সুযোগ পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বৃদ্ধি করে।

আধুনিক (CV) সিভির বৈশিষ্ট্য ও গুরুত্ব

বর্তমান সময়ে চাকরির বাজারে একটি আধুনিক সিভি শুধু নিজের পরিচয় দেওয়ার মাধ্যম নয়, বরং এটি একজন চাকরিপ্রার্থীর প্রথম ধাপ তৈরি করে। তাই সিভি এমনভাবে তৈরি করা উচিত, যাতে নিয়োগদাতা খুব অল্প সময়ের মধ্যেই প্রার্থীর যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন। একটি চাকরির জন্য সুন্দর ডিজাইন অনেক গুরুত্বপূর্ণ এবং সিভিটা যাতে সুন্দরভাবে গোছানো, সবকিছু তথ্য সংক্ষিপ্তভাবে দিয়ে ভালোভাবে প্রকাশ করে। যাতে করে একজন নিয়োগদাতা সহজেই সিভি পড়ে বুঝতে পারে যে চাকরিটা করতে পারবে কিনা।

আধুনিক সিভির অন্যতম বৈশিষ্ট্য হলো সংক্ষিপ্ত, পরিষ্কার এবং সঠিক তথ্য দেওয়া। এতে অপ্রয়োজনীয় তথ্যের পরিবর্তে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা, অর্জন এবং যোগাযোগের তথ্যগুলো পূরণ সুন্দরভাবে সাজানো থাকে। এছাড়া সহজ ডিজাইন, পাঠযোগ্য ফন্ট এবং সঠিক শিরোনাম ব্যবহার করার ফলে সিভিটি দেখতে সুন্দর হয় এবং নিয়োগদাতার জন্য পড়তে সুবিধা হয়।

আরো পড়ুন: আকর্ষণীয় সিভি তৈরী করে চাকরির সুযোগ বাড়ায়

বর্তমানে অনেক প্রতিষ্ঠান বা কোম্পানি লাইনের মাধ্যমে সিভি গ্রহণ করে এবং সফটওয়্যারের সাহায্যে প্রাথমিকভাবে সিভি যাচাই করে। তাই আধুনিক সিভিতে চাকরির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কীওয়ার্ড ব্যবহার করা জরুরি। পাশাপাশি ডিজিটাল দক্ষতা এবং ভাষাজ্ঞান ডিজিটাল সিভির জন্য খুবই গুরুত্বপূর্ণ।একটি আধুনিক সিভি একজন প্রার্থীর যোগ্যতা ও সময়ের কাজ সময়ে সম্পন্ন করার প্রতিচ্ছবি। এটি শুধু চাকরি পাওয়ার সুযোগ বাড়ায় না, বরং প্রার্থীকে অন্যদের থেকে আলাদা পরিচিতি গড়ে তুলতেও সাহায্য করে। তাই সময়ের সঙ্গে মিল রেখে নতুন ডিজাইন সিভি তৈরি করলে ভালো ফল পাওয়া সম্ভব থাকে।

সঠিক সিভি ফরম্যাট নির্বাচন করার মাধ্যম 

সঠিক সিভি ফরম্যাট নির্বাচন চাকরির আবেদন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটি প্রতিষ্ঠান বা কোম্পানির চাকরি নিয়োগ দেওয়ার দায়িত্ব যে থাকে সে খুব অল্প সময়েই আপন হিসেবে দেখে প্রাথমিক ধারণা তৈরি করেন। তাইতো এমন একটি ফরমেট ব্যবহার করতে হবে যেখানে আপনার সবগুলো তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কাজের প্রতি আগ্রহী, দক্ষতাগুলো সুন্দরভাবে সাজানো থাকে। আর আপনি যদি নতুন চাকরি খুজেন তাহলে তো আপনাকে সহজ ও পরিচ্ছন্ন একটি ফরমেট বেছে নিতে হবে।

অন্যদিকে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা যদি সিভিতে সেই অভিজ্ঞতা প্রকাশ করে তাহলে নিয়োগদাতার কাছে তাদের যোগ্যতা আরো ভালোভাবে ফুটে ওঠে এবং বেছে নিতে সহজ হয়। বর্তমানে বিভিন্ন ধরনের সিভি ফরমেট রয়েছে যেমন নতুনদের জন্য সাধারণ ফরমেট এবং অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের জন্য স্কিলভিত্তিক ফরমেট। তাই নিজের অভিজ্ঞতা দক্ষতা এবং যে চাকরির জন্য আবেদন করছেন তার সঙ্গে মিল রয়েছে সঠিক ফরম্যাট নির্বাচন করা ভালো। একটি পরিচ্ছন্ন, সহজ ভাষায় এবং সুন্দর সিভি নিয়োগদাতার কাছে ভালো প্রভাব তৈরি করতে সাহায্য করে এবং ইন্টারভিউয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

ব্যক্তিগত তথ্য কিভাবে উপস্থাপন করবেন 

আধুনিক চাকরির জন্য নতুন সিভি ডিজাইন করা বর্তমান চাকরির বাজারে না সব জায়গায় অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিজের শিক্ষাগত যোগ্যতা থাকলে হয় না নিজের তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করার এবং সিভির মধ্যে সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে যাতে লেখা থাকে। তাহলে সিভি প্রথম দেখামাত্র একটা ভালো ধারণা তৈরি হবে। সিভির শুরুতে আপনার পুরো নাম সুন্দর ও স্পষ্টভাবে লিখেন। এরপর মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা যেটা আপনি সভ্যতা ব্যবহার করেন, আপনার বর্তমান ঠিকানা এবং আপনি কোন কোন কাজে অভিজ্ঞ তা উল্লেখ করেন।

বর্তমানে সব চাকরিতে ছবি দেওয়া বাধ্যতামূলক নয়। যদি চাকরি বিজ্ঞপ্তিতে ছবি চাওয়া হয় তাহলে একটি পরিষ্কার এবং সাদা কালো ছবি ব্যবহার করেন। আগের সময় সিভি তৈরির সময় বাবার নাম, মায়ের নাম, ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, রক্তের গ্রুপ, জাতীয় পরিচয় পত্রের নম্বর উল্লেখ করা হতো। কিন্তু বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানে এসব তথ্য প্রথম ধাপের ছবিতে প্রয়োজন মনে করে না। তাই সব প্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে সিভিক এর সংক্ষিপ্ত আধুনিক রাখা ভালো। 

বানান ভুল বা নম্বর দেওয়া বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। এজন্য নিয়োগকর্তা যোগাযোগ করতে না পেরে অন্য কাউকে বেছে নেই। তাই সিভি জমা দেওয়ার আগে প্রতিদিন তথ্য ভালোভাবে যাচাই করা জরুরী। একটি আধুনিক শিবির উদ্দেশ্য হল খুব অল্প সময়ে নিয়োগকর্তার কাছে নিজের যোগ্যতা সুন্দরভাবে ফুটিয়ে তোলা। তাইত ব্যক্তিগত তথ্যটি পরিষ্কার ও সংক্ষিপ্ত হওয়া উচিত। অনেক সময় অতিরিক্ত তথ্যের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো চাপা পড়ে যায়, তাই সংক্ষিপ্ত ও পরিষ্কার তথ্য দিয়ে সিভি তৈরি করলে ভালো ফলাফল পাওয়া যায়।

প্রফেশনাল সামারি লেখার কৌশল আধুনিক সিভির জন্য

বর্তমান চাকরির বাজারে শুধু একটি সিভি তৈরি করলেই হয় না, সেটিকে এমনভাবে উপস্থাপন করতে হয় যাতে নিয়োগকর্তার চোখে খুব তাড়াতাড়ি পড়ে। একটি ভালো সিভির শুরুতেই থাকে প্রফেশনাল সামারি, যা প্রার্থীর দক্ষতা, অভিজ্ঞতা এবং ক্যারিয়ারের লক্ষ্য সংক্ষেপে তুলে ধরে। এটি এমন একটি অংশ, যা অনেক সময় নিয়োগকর্তাকে পুরো সিভি পড়তে আগ্রহী করে তোলে।সামারি লেখার সময় সহজ, স্পষ্ট এবং মাধুর্যময় ভাষা ব্যবহার করা উচিত। 

আধুনিক চাকরির জন্য সুন্দর সিভি ডিজাইন করা এই সামারির একটা অংশ।সামারি সাধারণত তিন থেকে পাঁচ লাইনের একটি সংক্ষিপ্ত পরিচিতি। এখানে নিজের পেশাগত অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ দক্ষতা এবং যে ধরনের কাজ করতে আগ্রহী, তা পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত। অপ্রয়োজনীয় তথ্য বা ব্যক্তিগত বিষয় এড়িয়ে শুধুমাত্র চাকরির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো লিখলে সামারিটি আরও কার্যকর হয়।যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের চাহিদা অনুযায়ী সামারি পরিবর্তন করাও একটি ভালো কৌশল। সব চাকরির জন্য একই সামারি ব্যবহার না করে প্রতিষ্ঠানের প্রয়োজন এবং পদের দায়িত্ব অনুযায়ী ভিন্ন ভিন্ন সামারি তৈরি করলে  ইতিবাচক প্রভাব পাওয়া যায়।

শিক্ষাগত যোগ্যতা সুন্দরভাবে সাজানোর নিয়ম

শিক্ষাগত যোগ্যতা একটি সিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই এটি এমনভাবে সাজানো উচিত যাতে নিয়োগকর্তা খুব সহজেই আপনার শিক্ষাজীবনের তথ্য বুঝতে পারেন। সাধারণ নিয়ম হলো সর্বশেষ অর্জিত ডিগ্রি বা পরীক্ষার তথ্য প্রথমে উল্লেখ করা, এরপর পর্যায়ক্রমে আগের শিক্ষাগত যোগ্যতাগুলো লিখতে হবে। প্রতিটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম, পরীক্ষার নাম, বিভাগ, ফলাফল (GPA/CGPA) এবং পাসের বছর স্পষ্টভাবে উল্লেখ করুন। অপ্রয়োজনীয় তথ্য না দিয়ে সংক্ষিপ্ত ও সঠিক তথ্য দিয়ে সিভি তৈরি করলে ভালো ফলাফল পাওয়া যায়।

আধুনিক চাকরির জন্য একটি সুন্দর ও আকর্ষণীয় সিভি তৈরি করতে হলে পরিষ্কার ডিজাইন, সহজ ভাষা এবং প্রয়োজনীয় তথ্যের দিকে গুরুত্ব দিতে হবে। সিভির শুরুতে নিজের নাম, মোবাইল নম্বর, ই-মেইল এবং প্রয়োজনে LinkedIn প্রোফাইল যুক্ত করেন। এরপর একটি সংক্ষিপ্ত শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা, প্রশিক্ষণ এবং প্রয়োজন হলে অতিরিক্ত কার্যক্রম আলাদা শিরোনামে সাজিয়ে লিখেন। সাধারণ ও সহজ ফরমেট ব্যবহার করা উচিত প্রথম চাকরির সিভির ক্ষেত্রে।মনে রাখতে হবে, একটি ভালো সিভি শুধু তথ্যের তালিকা নয়, বরং এটি আপনার পেশাদার পরিচয়ের প্রথম প্রতিচ্ছবি। তাই বানান ও তথ্যের ভুল এড়িয়ে চলতে হবে এবং সিভিকে এক থেকে দুই পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এতে করে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

কাজের অভিজ্ঞতা ও দক্ষতা উপস্থাপনের সঠিক পদ্ধতি

বর্তমান সময়ে চাকরির বাজারে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হয় না, নিজের কাজের অভিজ্ঞতা ও দক্ষতাগুলোও সুন্দরভাবে উপস্থাপন করতে জানতে হয়। একটি ভালো সিভি নিয়োগদাতার কাছে আপনার প্রথম পরিচয়। তাই সিভি এমনভাবে তৈরি করা উচিত, যাতে অল্প সময়েই আপনার যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা স্পষ্টভাবে বোঝা যায়। অপ্রয়োজনীয় তথ্য না দিয়ে সংক্ষিপ্ত, গোছানো এবং সঠিক তথ্য তুলে ধরা সবচেয়ে গুরুত্বপূর্ণ।কাজের অভিজ্ঞতা লেখার সময় সর্বশেষ চাকরি বা কাজের অভিজ্ঞতা আগে উল্লেখ করা ভালো। উদাহরণ হিসেবে কোনো প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি, নতুন গ্রাহক তৈরি বা একটি সফল প্রকল্প সম্পন্ন করার মতো অর্জন থাকলে তা উল্লেখ করলে সিভি আরও শক্তিশালী হয়।

আধুনিক চাকরির জন্য নতুন সিভির ডিজাইনও গুরুত্বপূর্ণ। বর্তমানে নিয়োগদাতারা পরিষ্কার, পরিচ্ছন্ন এবং সহজে পড়া যায় এমন সিভি বেশি পছন্দ করেন। তাই অতিরিক্ত রঙ, অপ্রয়োজনীয় ছবি বা জটিল ডিজাইন ব্যবহার না করে সাধারণ ফরম্যাট অনুসরণ করা ভালো। শিরোনাম, উপশিরোনাম এবং পর্যাপ্ত ফাঁকা স্থান ব্যবহার করলে সিভি দেখতে সুন্দর হয় এবং তথ্য খুঁজে পাওয়াও সহজ হয়।দক্ষতা অংশে এমন বিষয়গুলো লিখতে হবে, যেগুলো চাকরির সঙ্গে সরাসরি সম্পর্কিত। যেমন কম্পিউটার পরিচালনা, এমএস অফিস, যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা বা ভাষাগত দক্ষতা। 

আধুনিক সিভিতে কোন কোন ডিজাইন ব্যবহার করবেন

বর্তমান চাকরির বাজারে একটি আধুনিক ও আকর্ষণীয় সিভি চাকরিপ্রার্থীর প্রথম পরিচয় বহন করে। তাই সিভির ডিজাইন এমন হওয়া উচিত, যা দেখতে পরিষ্কার এবং সহজে পড়া যায়। অতিরিক্ত রঙ, অপ্রয়োজনীয় গ্রাফিক্স ব্যবহার না করে সাদামাটা কিন্তু পরিপাটি ডিজাইন বেছে নেওয়াই সবচেয়ে ভালো। এতে নিয়োগকর্তা খুব সহজেই গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পান এবং আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়।এছাড়া আপনি যে চাকরির জন্য আবেদন করছেন, সেই পেশার ধরন অনুযায়ী ডিজাইন নির্বাচন করা গুরুত্বপূর্ণ। কর্পোরেট, ব্যাংকিং, সরকারি বা প্রশাসনিক চাকরির ক্ষেত্রে সাধারণ ও আনুষ্ঠানিক ডিজাইন সবচেয়ে উপযোগী।

আধুনিক সিভিতে সাধারণত ক্লিন ডিজাইন সবচেয়ে বেশি জনপ্রিয়। এই ধরনের ডিজাইনে পর্যাপ্ত ফাঁকা জায়গা, স্পষ্ট মূল কথা, একই ধরনের ফন্ট এবং মাধুর্যময় সাজানো তথ্য থাকে। প্রয়োজনে নাম, যোগাযোগের তথ্য এবং বিভিন্ন সেকশন আলাদা করে দেখাতে হালকা রঙ ব্যবহার করা যেতে পারে। তবে রঙের ব্যবহার অবশ্যই সীমিত ও মার্জিত হওয়া উচিত, যাতে সিভির মানসম্মত বজায় থাকে।অন্যদিকে গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, মিডিয়া বা সৃজনশীল পেশার জন্য কিছুটা আধুনিক ও সৃজনশীল লেআউট ব্যবহার করা যেতে পারে। 

 সবশেষে মনে রাখতে হবে একটি ভালো সিভির সৌন্দর্য শুধু তার ডিজাইনে নয়, বরং তথ্য উপস্থাপনের মধ্যম তা প্রাধান্য পায়। তাই এমন ডিজাইন ব্যবহার করুন, যা আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতাকে পরিষ্কার ও সুন্দরভাবে তুলে ধরে।

সিভি তৈরির সময় সাধারণ ভুল ও সেগুলো এড়ানোর উপায়

আধুনিক চাকরির জন্য নতুন সিভি ডিজাইন করার জন্য সাধারণ ভুল ও সেগুলো এড়ানোর উপায় নিচে আলোচনা করা হলো।সিভি তৈরি করার সময় অনেকেই মনে করেন যত বেশি তথ্য লেখা যাবে, তত ভালো হবে। কিন্তু বাস্তবে বিষয়টি উল্টো। অপ্রয়োজনীয় তথ্য খুব বড় তথ্য বা নিজের সঙ্গে সম্পর্কহীন অভিজ্ঞতা যোগ করলে নিয়োগদাতার কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল হয়ে যায়। তাই সিভিতে শুধু চাকরির সঙ্গে সম্পর্কিত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অর্জনগুলো সংক্ষেপে ও পরিষ্কারভাবে তুলে ধরা উচিত।

আরো পড়ুন: স্মার্ট সিভি ফরম্যাটে দ্রুত চাকরি সম্ভাবনা বাড়ায়

আরেকটি সাধারণ ভুল হলো বানান ও ব্যাকরণগত সমস্যা। একটি ছোট ভুলও আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি করতে পারে। তাই সিভি তৈরি করার পর একাধিকবার মনোযোগ দিয়ে পড়ে দেখেন। সম্ভব হলে পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মীকে দিয়ে একবার যাচাই করিয়ে নিন। এতে ভুল ধরা পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আবারঅনেকেই সব ধরনের চাকরির জন্য একই সিভি ব্যবহার করেন, যা একটি বড় ভুল। প্রতিটি প্রতিষ্ঠানের চাহিদা আলাদা হতে পারে। তাই যে পদে আবেদন করবেন, সেই পদের প্রয়োজন অনুযায়ী সিভিতে দক্ষতা ও অভিজ্ঞতার অংশগুলো সামান্য পরিবর্তন করে উপস্থাপন করুন। এতে নিয়োগদাতা বুঝতে পারবেন যে আপনি চাকরিটি সম্পর্কে গুরুত্ব দিয়ে আবেদন লিখেছেন।

Applicant Tracking System উপযোগী সিভি তৈরির উপায়

বর্তমান সময়ে চাকরির জন্য আবেদন করার প্রক্রিয়ায় অনেক প্রতিষ্ঠান Applicant Tracking System ব্যবহার করে। এটি এমন একটি সফটওয়্যার, যা শত শত সিভির মধ্যে থেকে চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে মিল থাকা সিভিগুলো আগে বাছাই করে। তাই শুধু সুন্দর ডিজাইনের সিভি তৈরি করলেই হবে না, এমনভাবে তৈরি করতে হবে যাতে ATS সহজেই তথ্য পড়তে এবং বিশ্লেষণ করতে পারে।ATS উপযোগী সিভি তৈরি করার প্রথম শর্ত হলো সহজ ও পরিষ্কার ফরম্যাট ব্যবহার করা। অপ্রয়োজনীয় গ্রাফিক্স, টেবিল, জটিল ডিজাইন এড়িয়ে চলেন।

এছাড়া প্রতিটি কাজের অভিজ্ঞতা সংক্ষেপে কিন্তু ফলাফলভিত্তিকভাবে তুলে ধরেন। শুধু দায়িত্বের তালিকা না দিয়ে আপনি কী অর্জন করেছেন বা প্রতিষ্ঠানে কী ধরনের অবদান রেখেছেন, সেটিও উল্লেখ করেন।চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা গুরুত্বপূর্ণ কীওয়ার্ড সিভিতে স্বাভাবিকভাবে ব্যবহার করাও খুব গুরুত্বপূর্ণ। যদি বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো দক্ষতা, সফটওয়্যা শুধু দায়িত্বের তালিকা না দিয়ে আপনি কী অর্জন করেছেন বা প্রতিষ্ঠানে। ভিজ্ঞতার কথা বলা থাকে, তাহলে আপনার সেই যোগ্যতা থাকলে অবশ্যই একই ধরনের শব্দ ব্যবহার করুন। এতে ATS বুঝতে পারে যে আপনার দক্ষতা চাকরির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উপসংহার: চাকরির জন্য আধুনিক সিভি ডিজাইন করার নিয়ম 

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং আধুনিক সিভি শুধু আপনার তথ্য উপস্থাপন করে না, বরং আপনার ব্যক্তিত্ব, পেশাদারিত্ব এবং কাজের প্রতি মনোভাবও প্রকাশ করে। তাই সিভি ডিজাইনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় রঙ্গভঙ্গির পরিবর্তে পরিষ্কার ফরমেট, সহজে পড়ার মতো ফন্ট এবং সংক্ষিপ্ত তথ্যের সঠিক উপস্থাপনার দিকে গুরুত্ব দেওয়া উচিত। একটি আকর্ষণীয় ও গোছানো সিভি নিয়োগকর্তার ভালো ধারণা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মনে রাখবেন, ভালো সিভি মানেই শুধু সুন্দর ডিজাইন নয়, এর সঙ্গে থাকতে হবে সঠিক তথ্য, ভালো দক্ষতা এবং নিজের যোগ্যতাকে সংক্ষেপে ও স্পষ্টভাবে তুলে ধরার কৌশল। সময়ের সঙ্গে সিভি নিয়মিত পরিবর্তন এবং যে চাকরির জন্য আবেদন করছেন, সেই অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনেন। একটি আধুনিক ও মানসম্মত সিভি আপনার কাঙ্ক্ষিত চাকরির পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রোমার্কেটিং আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url